Friday, October 23, 2020

লিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ায় ‍যুদ্ধরত দুই গ্রুপ দেশটিতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের লিবিয়া মিশন। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, লিবিয়ায় জাতিসঙ্ঘের দূত স্টিফেন টার্কো উইলিয়ামসের নেত্বত্বে দু’পক্ষের ৫+৫ যৌথ সামরিক কমিশন এ সপ্তাহে যুদ্ধবিরতিতে পৌঁছায় যাকে জাতিসঙ্ঘ ‘লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছে।

জেনেভায় চুক্তি স্বাক্ষর শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সরকার বা জিএনএ ও খলিফা হাফতারের এলএনএ- দুই পক্ষের সামরিক প্রতিনিধিরা আলোচনা শেষে জানান, আগামী মাসে তিউনিসিয়ায় রাজনৈতিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

চুক্তি অনুসারে, সকল ভাড়াটে এবং বিদেশি যোদ্ধারা তিন মাসের মধ্যে লিবিয়া ত্যাগ করবে।

এদিকে, চুক্তির একটি অংশ হিসেবে ত্রিপোলি থেকে এক বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম বাণিজ্যিক যাত্রী বিমান শুক্রবার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে অবতরণ করেছে।

উল্লেখ্য, ন্যাটো সমর্থিত বিদ্রোহে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর থেকে লিবিয়া প্রায় দশ বছর ধরে অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়েছে। এরপর থেকেই লিবিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো আধিপত্য বিস্তার করেছে। দেশটি তীব্র বিরোধী দুটি প্রশাসনের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল। এদের মধ্যে একটি পক্ষ জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকার বা জিএনএ আর বিপক্ষে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সমর্থিত পূর্বাঞ্চলভিত্তিক হাফতার বাহিনী বা এলএনএ।

গত আগস্টে যুদ্ধরত দুটি দল পৃথকভাবে শত্রুতা বন্ধের ঘোষণা দেওয়ার পর সমাধানের আশা জাগে।

The post লিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4/

No comments:

Post a Comment