ফাতেহ ডেস্ক:
চলতি অর্থবছরে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা জন্য সম্প্রতি একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এই তথ্য জানানো হয়।
বৈঠকে বলা হয়, মুক্তিযোদ্ধারা যাতে আরও স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য তাদের মাসিক সম্মানি আরও আট হাজার টাকা বাড়ানো হচ্ছে।
কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে প্রয়োজন মতো মুক্তিযোদ্ধাদের মাসিক চিকিৎসা ব্যয় সরবরাহ করার সুপারিশ করে।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ অংশ নেন।
The post মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার করার প্রস্তাব মন্ত্রণালয়ের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6/
No comments:
Post a Comment