Wednesday, October 21, 2020

আমিরাতের ইজরাইল সফর: ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো হামাস-পিএলও

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইজরাইলে আমিরাতের সরকারি প্রতিনিধি দলের সফর লজ্জাজনক বলে মন্তব্য করেছে ফিলিস্তিন। এতে ইজরাইল ফিলিস্তিনের আরো এলাকা দখলের চেষ্টা করবে বলেও জানিয়েছে দেশটি। খবর ডয়চে ভেলের।

মঙ্গলবার প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের সরকারি প্রতিনিধি দল ইজরাইল সফরে করেন।

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলওর নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বলেন, আমিরাতের এই সফর লজ্জাজনক। এরপর ইজরাইল ফিলিস্তিনের আরো এলাকা দখলের চেষ্টা করবে। কূটনৈতিকভাবে ইজরাইলের অবস্থান আরও শক্ত করে দেয়া হলো।

আমিরাতের সফরের কড়া নিন্দা করেছে হামাসও। সংস্থাটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, পশ্চিম তীরে ইজরাইলের জোর আরো বাড়ল। ফিলিস্তিনের মানুষের উপর ইজরাইলের অত্যাচার এবার নতুন মাত্রা পাবে।

The post আমিরাতের ইজরাইল সফর: ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো হামাস-পিএলও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81/

No comments:

Post a Comment