Wednesday, October 14, 2020

১৪ মাস পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মুক্তি পেয়েছেন। আটক হওয়ার প্রায় ১৪ মাস পর গতকাল মঙ্গলবার রাতে মুক্তি পেলেন তিনি। খবর এনডিটিভি।

স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব রোহিত কানসাল টুইট করেন, ‘মেহবুবা মুফতি মুক্তি পেলেন।’

গত বছর জম্মু ও কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয়ার পর যেসব শীর্ষ নেতাদের গৃহবন্দি করা হয়েছিল, মেহবুবা তাদের একজন ছিলেন। ৬১ বছর বয়সী মেহবুবাকে ভারতের জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার মেহবুবার মেয়ে ইলতিজা টুইটারে লিখেন, আমার মা অবৈধ বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন, এই কঠিন সময়ে যারা আমাদের সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ।

গভীর রাতে টুইটারে পোস্ট দেওয়া এক অডিও বার্তায় মেহবুবা মুফতি বলেন, ‘এক বছরের বেশ সময় পর আজ আমি মুক্তি পেলাম।’

ম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও টুইট করেছেন। তিনি বলেছেন, মেহবুবার মুক্তির খবর শুনে তিনি খুশি। তাঁকে আটকে রাখার বিষয়টি ছিল হাস্যকর। তাঁকে আটকে রাখার বিষয়টি ছিল গণতন্ত্রের মৌলিক মূল্যবোধের বিরোধী। মেহবুবার মুক্তিকে স্বাগত জানান তিনি।

এর আগে মেহবুবা মুফতিকে আটকে রাখার বিষয়টি চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে জানান তাঁর মেয়ে ইলতিজা মুফতি। গত ২৯ সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চান, মেহবুবা মুফতিকে আর কত দিন আটকে রাখা হবে? উত্তর জানতে দুই সপ্তাহ সময় দেন আদালত। সেই সময় পার হওয়ার আগেই মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হলো।

The post ১৪ মাস পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9/

No comments:

Post a Comment