আন্তর্জাতিক ডেস্ক:
প্রায় ১০ হাজারের কাছাকাছি নাম ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিকপুঞ্জি তথা এনআরসি তালিকা থেকে বাদ পড়তে চলেছে। বাদ পড়তে চলেছেন সেই সব মানুষের বংশধরেরাও। খবর নিউজ ১৮।
খবরে বলা হয়, রাজ্যের কোরঅর্ডিনেটর ঋতেশ দেবশর্মা এই নিয়ে একটি একটি নির্দেশনামা জারি করেছেন। তিনি ডেপুটি কমিশনার ও জেলা রেজিস্ট্রার অফ সিটিজেন রেজিস্ট্রেশনকে জানিয়েছেন, এই বিষয়ে মৌখিক আদেশ জারি করে দিতে। যাতে ওই নাম বাদ দিয়ে দেওয়া হয়। সেই নির্দেশের ভিত্তিতেই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ১০ হাজার মানুষের নাম ভুল করে এনআরসি তালিকায় যুক্ত করা হয়েছে। যাদের নাম বাদ দিয়ে দেয়া দরকার।
তিনি জানিয়েছেন, DF (declared foreigners)/DV (‘D’ voters)/PFT (pending in Foreigners Tribunals), এই তিন স্তরের বেশ কয়েকজন মানু্ষ সরাসরি এনআরসির তালিকায় জায়গা পেয়েছেন। তাদের নাম বাদ দিতে হবে। এছাড়া তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রশাসন চূড়ান্ত এনআরসির তালিকা প্রকাশের আগে যেকোনো সময় উপযুক্ত নথি ও প্রমাণের ভিত্তিতে নাম বাদ দেয়া বা যুক্ত করার কাজ করতে পারে।
উল্লেখ্য, সব সম্প্রদায়ের লোকেদের নামই এই তালিকায় রয়েছে। সংখ্যাটা বড় দেখাচ্ছে কারণ, এখানে রয়েছে তাদের বংশধরের নামও। গতবছর আগস্ট মাসে অসমের চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়। কিন্তু রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এখনো সেটিকে বৈধতা দেয়নি। যার ফলে ওই তালিকা এখনো আইনত বৈধ নয়।
The post আসাম রাজ্যের এনআরসি তালিকা থেকে বাদ পড়ছে ১০ হাজার মানুষ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf/
No comments:
Post a Comment