Sunday, October 25, 2020

ফ্রান্সে নবিজির ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইজরাইলি মুসলমানদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইজরাইলের আরব নাগরিকরা। গতকাল শনিবার (২৪ অক্টোবর) গাজা উপত্যাকার রাফাহ অঞ্চলে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। খবর ফরাসি সংবাদ সংস্থা এএফপির।

খবরে বলা হয়, প্রায় ২০০ জন বিক্ষোভকারীর মাস্ক পরে ইজরাইলের ফ্রান্স দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এছাড়া শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর ইজরাইলের রাজধানী তেল আবিবের জাফা জেলাতে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া আমিন বুখারি নামের একজন বলেন, মহানবী ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তি। তাকে অসম্মান করা মানে পুরো মুসলিম জাতিকে অসম্মান করা।

গত বুধবার (২২ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাঁক্রো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফ্রান্স কখনো কার্টুন (মহানবীর ব্যঙ্গচিত্র) আঁকা থেকে বিরত থাকবে না।’ তাঁর বক্তব্যের পর পুলিশের প্রহরায় প্যারিসের বড় বড় দালানে চার্লি এবদোতে প্রকাশিত ব্যঙ্গচিত্র রাতেরবেলা প্রকাশ করা হয়।

The post ফ্রান্সে নবিজির ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইজরাইলি মুসলমানদের বিক্ষোভ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%9a-2/

No comments:

Post a Comment