Tuesday, October 20, 2020

দৈনিক ‘কাশ্মির টাইমস’-এর কার্যালয় বন্ধ করে দিল বিজেপি সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মিরের শীর্ষ ইংরেজি দৈনিক ‘কাশ্মির টাইমস’-এর শ্রীনগরের কার্যালয়কে সিলগালা করে দিয়েছে। সরকারি পলিসির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে পত্রিকাটির বিরুদ্ধে এই প্রতিশোধমূলক পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। খবর ডয়েচে ভেলে।

পত্রিকার মালিক কর্তৃপক্ষের বক্তব্য হলো, সরকার এ পদক্ষেপের আগে কোনো নোটিশও জারি করেনি এবং অফিসটি বন্ধ করে দেওয়ার কোনো কারণও উল্লেখ করেনি। তাই এটি একটি অন্যায়মূলক পদক্ষেপ।’

কাশ্মির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইশফাক তান্ত্রি বলেন, ‘এই পদক্ষেপ মারাত্মক নিন্দনীয়। সরকারের উচিত এটি প্রত্যাহার করা এবং জম্মু ও কাশ্মিরে ভয় ও নিপীড়নের শঙ্কা ছাড়াই সংবাদমাধ্যমের কাজ চালানোর পরিবেশ সক্রিয় করা।‘

ভারতীয় কর্তৃপক্ষের ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় কাজ করে যাওয়া অলাভজনক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অনুরাধা ভাসিন এবং কাশ্মির টাইমসকে ক্রমাগত লক্ষ্যবস্তু বানানো এবং হয়রানি করার নিন্দা জানাচ্ছি। কর্তৃপক্ষকে অবশ্যই স্বাধীন এবং সমালোচক কণ্ঠরোধ করার প্রচেষ্টা থামাতে হবে আর অবশ্যই সংবাদমাধ্যমের স্বাধীনতাকে শ্রদ্ধা দেখাতে হবে।‘

ভারতীয় কর্তৃপক্ষের আচরণের নিন্দা জানিয়ে অনুরাধা ভাসিনের প্রতি সংহতি জানিয়েছেন অঞ্চলটির দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি। তিনি বলেন, ভারত সরকারের অবৈধ ও রাজ্যের বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানো স্থানীয় অল্প কয়েক জন সম্পাদকের একজন হলেন অনুরাধা ভাসিন। এক টুইট পোস্টে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’কে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘শ্রীনগরে তার কার্যালয় বন্ধ করে দেওয়া হলো যাদের সঙ্গে মতবিরোধ তার প্রতি বিজেপির প্রতিহিংসার সরাসরি প্রকাশ।‘

উল্লেখ্য, কাশ্মিরের অন্যতম প্রাচীন এই দৈনিক কাশ্মির টাইমস। এর কার্যালয় সেখানকার মূল শহর শ্রীনগরে। ১৯৯০-এর দশকে বরাদ্দ পাওয়ার পর থেকেই কার্যালয়টি ব্যবহার করে আসছিল সংবাদপত্রটি। এর মালিক এবং নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন। অনুরাধা ভাসিনের বাবা বেদ ভাসিন ছিলেন কাশ্মির টাইমস-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ২০১৫ সালে বেদ ভাসিনের মৃত্যু হয়।

The post দৈনিক ‘কাশ্মির টাইমস’-এর কার্যালয় বন্ধ করে দিল বিজেপি সরকার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%88%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0/

No comments:

Post a Comment