Thursday, October 8, 2020

সীমান্তে সেনা টহলের তথ্য জানা নেই মিয়ানমারের

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ সীমান্তে সেনা টহলের কোন ধরনের তথ্য জানা নেই বলে দাবি করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তবে সীমান্তে বিজিপির নিয়মিত টহল জোরদার রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকে বিজিবির ৩টি ব্যাটালিয়ানের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান এবং বিজিপির ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল চেন নাইং উ।

বৈঠকটিতে মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে আন্তরিকপূর্ণ আলোচনা করেন উভয় দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে সীমান্তে যৌথ টহল নিয়মিত জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

The post সীমান্তে সেনা টহলের তথ্য জানা নেই মিয়ানমারের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment