Sunday, October 4, 2020

নোয়াখালীতে ধর্ষণ: নয়জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

ফাতেহ ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাত চালানোর ঘটনায় নয়জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর রবিবার রাতে, মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ।

এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন, জয়কৃষ্ণপুর গ্রামের আবদুর রহিম ও রহমতউল্লাহ। মামলার এজাহারে বলা হয়, গত ২রা সেপ্টেম্বর স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় বখাটে বাদল, দেলোয়ার, কালাম ও তার সহযোগীরা। বাধা দিলে গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

ঘটনার পর থেকে নির্যাতিতা গৃহবধূর পুরো পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করে অভিযুক্তরা।

ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরে, বাড়ি ছাড়া গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ।

The post নোয়াখালীতে ধর্ষণ: নয়জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95/

No comments:

Post a Comment