ফাতেহ ডেস্ক:
রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর মেয়ে দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেনাবাহিনী নিয়ে মন্তব্য করার অভিযোগে গতকাল সোমবার লাহোরের শাহদারা থানায় পিএমএল-এন দলের ৪৪ নেতার বিরুদ্ধে এ মামলা করা হয়। এ মামলায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। পাকিস্তানের সংবাদপত্র ডন এ খবর দিয়েছে।
মামলায় নওয়াজ ও মরিয়ম নওয়াজ ছাড়াও পার্টির জ্যেষ্ঠ নেতা আয়াজ সাদিক, শহিদ খাকন আব্বাসী, পারভেজ রশিদ, খাজা আসিফ, রানা সানাউল্লাহ, ইকবাল জাগরাকেও এ মামলার আসামি করা হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পাকিস্তানব্যাপী বিক্ষোভ শুরুর কয়েক দিন আগে এ মামলা করা হলো।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফ একজন দণ্ডিত; আর একজন দণ্ডিত অপরাধীর এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
The post নওয়াজ ও মেয়ে মরিয়মের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81/
No comments:
Post a Comment