Monday, October 19, 2020

সৌদির শূরা কাউন্সিলে নিয়োগ পেলেন নারী ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শূরা কাউন্সিলের জন্য একজন নতুন স্পিকার এবং দু’জন ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়েছে। ডেপুটি স্পিকারের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম ড. হানান বিনতে আবদুর রহিম আল আহমদি। খবর আল আরাবিয়া।

শুরা কাউন্সিলে নিয়োগ পেয়ে নেতৃত্বদানের পদাধিকার পাওয়া সৌদি আরবের প্রথম নারী হলেন হানান আল আহমদি। ৭ বছর আগে শুরা কাউন্সিলে নিয়োগ পাওয়া ৭ জন নারীর অন্যতম ছিলেন তিনি।

তিনি অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ বরেণ্য শিক্ষাবিদ। সৌদি ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্বাস্থ্যসেবা পরিচালনা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রিয়াদের ইকোনোমিক ফোরামের ট্রাস্টি বোর্ড এবং সৌদি ম্যানেজম্যান্ট এসোসিয়েশনের সদস্য তিনি।

ইনস্টিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে প্রকাশিত গবেষণা জার্নালের সম্পদনা পরিষদের সদস্যও এ নারী। এছাড়া দীর্ঘকাল সৌদির বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

The post সৌদির শূরা কাউন্সিলে নিয়োগ পেলেন নারী ডেপুটি স্পিকার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f/

No comments:

Post a Comment