ফাতেহ ডেস্ক:
মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, নারী ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে। এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জিএম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নির্মূল করেছিলেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সাথে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
The post মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার আইন সংশোধন চান জিএম কাদের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-2/
No comments:
Post a Comment