ফাতেহ ডেস্ক:
মাদারীপুরে অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার এক গৃহবধূকে (২৮) অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর শহরের পানিছত্র এলাকার ফারুক বেপারী (৪৬), মহিষেরচর এলাকার লিটন হাওলাদার (৪৯) ও তৈয়ব হাওলাদার (৪৮)।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার পানিছত্র এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী এক গৃহবধূকে অপহরণ করে সদর উপজেলার কলাবাড়ি এলাকায় ফারুক বেপারীর ভাড়া করা একটি বাড়িতে নিয়ে যায় ওই তিন অভিযুক্ত। এরপর সেখানে নিয়ে তারা ওই গৃহবধূকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে। অবরুদ্ধ ওই গৃহবধূ শুক্রবার কৌশলে বিষয়টি জানালে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ওই গৃহবধূকে উদ্ধার করে।
ভুক্তভোগী এবং আটককৃত আসামিদেরকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
The post মাদারীপুরে গৃহবধূকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%82%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87/
No comments:
Post a Comment