Wednesday, October 7, 2020

সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার এমপি কিরণের

ফাতেহ ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন।

বুধবার সকালে ভুক্তভোগী গৃহবধূর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি। তবে, নোয়াখালী-৩ আসনের এ সংসদ সদস্য তার এলাকায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দৌড়াত্ম্যের কথা স্বীকার করেন।

তিনি বলেন, প্রশাসন এসব বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবগত। সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন জোর দিয়ে বলেন, দেলোয়ারসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনীর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে স্থানীয় জনগণই তার বিচার করবে।

The post সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার এমপি কিরণের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83/

No comments:

Post a Comment