আন্তর্জাতিক ডেস্ক:
১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইজরাইল নামক রাষ্ট্র সৃষ্টি করার উদ্যোগ নেয়ায় ব্রিটেনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিস্তিন। অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরের ফিলিস্তিনি আইনজীবীরা গত বৃহস্পতিবার এ উদ্যোগ নেন। খবর জেরুজালেম পোস্ট ও নিউজ আরবের।
ফিলিস্তিনি আইনজীবীরা বলেছেন, ব্রিটেনের পক্ষ থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইজরাইল সৃষ্টির উদ্যোগ নেয়ার কারণেই আজ ফিলিস্তিনিদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেলফোর ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু কোনো ঘোষণা ছিল না; বরং ইহুদিবাদী ইজরাইল রাষ্ট্র সৃষ্টি সার্টিফিকেট ছিল, যারা অন্যায় এবং অবিচারকে অবলম্বন করে এ পর্যন্ত এসেছে।
আইনজীবীরা আরও বলেন, বেলফোর ঘোষণা ছিল মূলত ইহুদিবাদীদের সঙ্গে মিলে ব্রিটিশদের কূটকৌশল বাস্তবায়নের পরিকল্পনা, যার মাধ্যমে ৯৩ শতাংশ ফিলিস্তিনি মুসলমানের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। যে সময় ইজরাইল সৃষ্টি করা হয়, তখন ফিলিস্তিনি ভূখণ্ডে মাত্র ৭ শতাংশ ইহুদির বসবাস ছিল।
মামলার আইনজীবীরা বলেন, ব্রিটিশদের কারণেই ফিলিস্তিনিদের এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং ইহুদিবাদী ইজরাইল প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন ও বর্বরতা চালানোর সুযোগ পেয়েছে।
The post বেলফোর ঘোষণা প্রত্যাখ্যান: ব্রিটেনের বিরুদ্ধে মামলা ফিলিস্তিনের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/
No comments:
Post a Comment