Saturday, October 24, 2020

‘বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না’

ফাতেহ ডেস্ক:

বিএনপি এখন এতটাই দুর্দশায় যে তাদের নেতা-কর্মীদের সাথে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার রোটারি ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারটি আইসিইউ শয্যা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির এখন এতটাই দুর্দশা যে সেই দলের নেতা-কর্মীদের সাথে কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। বিএনপির নেতারা এখন চরম হতাশাগ্রস্ত বলেই তারা বিভিন্ন সময় ভুলভাল কথা বলছেন। বিএনপি নেতাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. নুরুননাহার বেগম, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শামসুনাহার আলো প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

The post ‘বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99/

No comments:

Post a Comment