ফাতেহ ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বয়স বিবেচনায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পরপরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তেমন কোন শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি সিএমএইচ-এ ভর্তি হন। তার আশু রোগ মুক্তির জন্য তিনি দেশবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।
The post পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%8f-%e0%a6%ae%e0%a6%be/
No comments:
Post a Comment