Wednesday, October 14, 2020

ইজরাইলের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বাড়াতে তৎপর বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের সঙ্গে সমুদ্রপথে সরাসরি বাণিজ্য বাড়াতে তৎপর হয়েছে বাহরাইন। মঙ্গলবার ইজরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানায়।

খবরে বলা হয়, প্রথম বাহরাইনি কার্গো জাহাজ খলিফা বিন সালমান বন্দর থেকে হাফিয়া বন্দরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও তেল আবিবের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানের সঙ্গে হাফিয়া বন্দরের রেলপথ সংযোগ নির্মাণের জন্য আলোচনা করা হয়েছে।

ব্যক্তিগত শিপিং কোম্পানি এমএসসি ইজরাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা এডিন সিমকিন জানিয়েছেন, বাহরাইনের কর্মকর্তারা সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধিতে ইজরাইলের সহযোগিতার জন্য আগ্রহ দেখাচ্ছেন।

তবে এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সোমবার প্রথম আমিরাতি পণ্যবাহী জাহাজ লোহা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে ইসরাইলের হাফিয়া বন্দরে পৌঁছেছে।

 

The post ইজরাইলের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বাড়াতে তৎপর বাহরাইন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87/

No comments:

Post a Comment