Sunday, October 18, 2020

মহামারী থেকেও বেশি লড়তে হচ্ছে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে: ভারতীয় সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কংগ্রেস দলীয় সাংসদ শশী থারুর বলেছেন, করোনা পরিস্থিতিতে আমাদের মহামারীর থেকেও বেশি লড়তে হচ্ছে মুসলিম বিদ্বেষ আর কুসংস্কারের বিরুদ্ধে।

লাহোর সাহিত্য উৎসবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর সংবাদ প্রতিদিন।

শশী থারুর বলেন, তাবলিগ জামাতের সমাবেশকে দেশের দুর্দশার একমাত্র কারণ হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। অথচ, ট্রাম্পের অনুষ্ঠান নিয়ে সেভাবে কিছুই বলা হয়নি। আসলে এই মহামারীতে দেশে মুসলিম বিদ্বেষ আরও বাড়ছে।

করোনাকালে এবার ভার্চুয়ালি হচ্ছে পাকিস্তানের অন্যতম বড় সাহিত্য উৎসব। লাহোর সাহিত্য উৎসবের সেই মঞ্চে অংশ নিয়ে কংগ্রেস সাংসদের দেওয়া এমন বক্তব্যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি।

দলের এক মুখপাত্র বলেছেন, কংগ্রেসের পাকিস্তান প্রেম কারও অজানা নয়। বিদেশের মাটিতে দেশকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বদনাম করাটাই তাদের একমাত্র কাজ।

The post মহামারী থেকেও বেশি লড়তে হচ্ছে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে: ভারতীয় সাংসদ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

No comments:

Post a Comment