Wednesday, October 7, 2020

সরকারের ছত্রছায়ায় হচ্ছে নারী নির্যাতন: ফখরুল

ফাতেহ ডেস্ক:

শুধু নোয়াখালী নয়, সারাদেশে নারীর ওপর নির্যাতন এখন মহোৎসবে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ছত্রছায়ায় নারী নির্যাতন এখন নিয়মিত ব্যাপার হয়েছে দাঁড়িয়েছে।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সারাদেশে ধর্ষণ-নির্যাতন বন্ধে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার বলেছে, সরকার যখন ক্ষমতায় তখন এই দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।

বিএনপি মহাসচিব বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো বিষয়গুলো এই সরকারের আমলে বেড়েছে। গত কয়েক মাসের হিসাব করলেই এর প্রমাণ পাওয়া যায়। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতনই নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও দেশ অনেক পিছিয়ে পড়েছে।

তিনি বলেন, আমাদের এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। আমাদের সবার কাজ হবে একত্রিত হয়ে এই মহাদানবকে প্রতিহত করা। একইসাথে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।

পরে মির্জা ফখরুল পরবর্তী কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সারাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন।

The post সরকারের ছত্রছায়ায় হচ্ছে নারী নির্যাতন: ফখরুল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/

No comments:

Post a Comment