আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সে ক্রমাগত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবি মুহাম্মদ সা.কে অবমাননার নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ফ্রান্সের রাজনৈতিক নেতারা রাজনৈতিক স্বার্থে এমন নিন্দনীয় কাজ করছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ফ্রান্স-মুসলিম সম্পর্ক বিনষ্ট করবে। ঘৃণা ছড়াতে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেশটির রাজনৈতিক নেতারা ক্রমাগত মুসলমানদের টার্গেট করছে।’
সম্প্রতি ফ্রান্সে ক্লাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারনে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। ঐ শিক্ষককে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না। সেই সম্মানপ্রদর্শনেরই অংশ হিসেবেই এ অভিশপ্ত কাজ করছে ফ্রান্সের প্রশাসন।
ফ্রান্সের ওসিটনেই এলাকার সভাপতি ক্যারোল ডেলগা বুধবার ট্যুইটারে কার্টুন দেখানোর ঘোষণা করেন। তিনি বলেন, শিক্ষক স্যামুয়েলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য পয়গম্বর মোহম্মদের বিতর্কিত কার্টুন দেখানো হবে।
ধর্মনিরপেক্ষতা ও বাকস্বাধীনতার নিজস্ব চিন্তাধারা ব্যক্ত দাবি করে তিনি বলেন, এটি একটি কঠোর পদক্ষেপ হবে, যেটি আমাদের দেশের মূল্যকে বোঝাতে সাহায্য করবে। ডেলগা বলেন, ‘এই প্রতীকী পদক্ষেপটি ছাড়াও আমি আমার সহকর্মীদের কাছে একটি বার্তা পাঠাতে চাই যে ধর্মনিরপেক্ষতা, মত প্রকাশের স্বাধীনতা এবং বিবেকের স্বাধীনতা নিয়ে কোনও আপস করা হবে না। এটিই আমাদের প্রজাতন্ত্রের মডেলের ভীত।”
এর অংশ হিসেবে রাষ্ট্রীয় মদদে দেশটির সরকারি ভবনের বিভিন্ন দেয়ালে দেখানো হয়েছে শার্লি হেবদোর সেই ধৃষ্টতাপূর্ণ ইসলামবিদ্বেষী কার্টুন।
The post রাজনৈতিক স্বার্থে ফ্রান্সের নেতারা নবিজির অবমাননা করছে: ওআইসি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d/
No comments:
Post a Comment