Tuesday, October 6, 2020

রোহিঙ্গা শিবিরে ফের সংঘর্ষ: নিহত ৪, আহত ৫০

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবিরে ফের অস্ত্রধারী রোহিঙ্গাদের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অর্ধশতাধিক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম চারজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে মুন্না বাহিনীর প্রধান রোহিঙ্গা মুন্নার দুই ভাই মোহাম্মদুল্লাহ ও গিয়াসুদ্দিনও রয়েছেন। কিছুদিন ধরে নতুন ও পুরনো রোহিঙ্গাদের মধ্যে সংঘাত চলছিল। তাদের এক গ্রুপে মুন্না বাহিনী এবং অন্য গ্রুপে আনাস বাহিনী নেতৃত্ব দিচ্ছে। গত ছয় দিনে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক নারীসহ আট রোহিঙ্গা নিহত হয়েছে।

গতকাল সন্ধ্যার পরপরই কুতুপালং লম্বাশিয়া এলাকায় গোলাগুলি শুরু হয়। এর পরপরই শিবিরের শত শত রোহিঙ্গা নিজেদের বস্তি ছেড়ে পালিয়ে যেত শুরু করে। শিবির ছেড়ে রোহিঙ্গারা পালিয়ে ভিড় করছে স্থানীয় গ্রাম এলাকায়। গোলাগুলির কারণে নিরাপত্তার জন্য প্রশাসন কুতুপালং ২ নম্বর শিবিরের দুই শতাধিক পরিবারের রোহিঙ্গাদের পাশের শিবিরে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ গণমাধ্যমকে বলেন, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত রাতে বাহিনীপ্রধান মুন্নার বাবাকে গ্রেপ্তার করা হয়।

The post রোহিঙ্গা শিবিরে ফের সংঘর্ষ: নিহত ৪, আহত ৫০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0/

No comments:

Post a Comment