ফাতেহ ডেস্ক:
ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় কুমিল্লা ইসলামী সমমনা দল সমূহের উদ্যোগে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তারা বলেন-ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ব্যাংগচিত্র প্রকাশ করায় ফ্রান্স সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
নতুবা বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা হবে এবং ফ্রান্স এর সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখতে দেওয়া হবে না।এবং মসজিদের নগরী ঢাকা শহরে ফ্রান্সের দূতাবাস থাকতে দেওয়া হবে না।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুমিল্লা সদর দক্ষিণের দায়িত্বশীল, মাওলানা সালমান বিন মুমনিরুজ্জামান। জমিয়তে ওলামায়ে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণের আহবায়ক, মুফতী ছানাউল্লাহ। ইসলামী ঐক্যজোট কুমিল্লার দায়িত্বশীল,মাওঃ সিদ্দিকুর রহমান।জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওঃ মোশাররফ হোসাইন আরশাদী ,মুফতী ইসমাঈল, মাওলানা জাকির হোসাইন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য মাওলানা শরীফ আশরাফী প্রমূখ।
-এটি
The post ফ্রান্সে ইসলাম অবমাননা: কুমিল্লায় ইসলামী সমমনা দল সমূহের মানববন্ধন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95/
No comments:
Post a Comment