Wednesday, October 14, 2020

মাদরাসাগুলোতে তাবলীগের আমল শুরু করার পরামর্শ মুরুব্বিদের

ফাতেহ ডেস্ক:

করোনার আগে মাদরাসাগুলোতে যেভাবে ছাত্রদের মাঝে বাদ আছর ৫ মিনিটের মেহনত, সপ্তাহে ২৪ ঘন্টা, পরীক্ষার বন্ধগুলোতে তাবলীগে সময় দেওয়া হতো, তা আবারও চালু করার পরামর্শ দিয়েছেন মুরব্বীরা।

গতকাল ১৩ অক্টোবর (মঙ্গলবার) টঙ্গী ময়দানে অনুষ্ঠিত আলেমদের জোড় থেকে এ পরামর্শ দেয়া হয়।

মাদরাসাগুলোতে করোনা ভাইরাস পরবর্তী তাবলীগের মেহনত আবার চালু করার বিষয়ে টঙ্গী ময়দানে আলেমদের এই জোড় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হন রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসা থেকে হাজারের অধিক আলেম। জোড়ে করোনা পরবর্তী মাদরাসা কেন্দ্রীক তাবলীগের মেহনত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুরব্বীরা।

The post মাদরাসাগুলোতে তাবলীগের আমল শুরু করার পরামর্শ মুরুব্বিদের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/

No comments:

Post a Comment