Wednesday, October 14, 2020

নাগোরনো-কারাবাখ :তুরস্ক চায় সামরিক সমাধান, রাশিয়া চায় রাজনৈতিক

আন্তর্জাতিকে ডেস্ক:

নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংকট ও সংঘাতের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয় রাশিয়া। বুধবার মস্কোয় এক বক্তব্যে এ তথ্য জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর পার্সটুডে।

ল্যাভরভ বলেছেন, সামরিক উপায়ে কারাবাখ সংকটের সমাধান করা যাবে এবং বিষয়টি বৈধ বলে তুরস্ক যে কথা বলছে তা মস্কো মেনে নিতে পারছে না। সামরিক উপায়ে নয় বরং রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে।

কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত কিন্তু ওই এলাকায় জাতিগত আর্মেনিয়ার লোকজনের বসবাস বেশি। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কারাবাখ অঞ্চলে হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগোষ্ঠীকে তাড়িয়ে দেয় এবং কারাবাখ অঞ্চলকে তারা দখল করে।

এসব সন্ত্রাসীর প্রতি আর্মেনিয়ার সমার্থন ছিল। গত ২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সেনাদের ওপর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ’ সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানসহ বিশ্বের বহু দেশ এ সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।

The post নাগোরনো-কারাবাখ :তুরস্ক চায় সামরিক সমাধান, রাশিয়া চায় রাজনৈতিক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%96-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%9a/

No comments:

Post a Comment