Monday, November 23, 2020

নাইজেরিয়ায় জুমার জামাতে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় এক মসজিদে নামাজের সময় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় ৫ মুসল্লিকে হত্যা এবং আরও ৪০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় ১০০ জন ‘গরু চোর’ মোটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছুঁড়ে।

রাজ্যের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দস্যুরা ৫ জন মুসল্লিকে হত্যা করেছে এবং ১৮ জনকে অপহরণ করেছে, এদের মধ্যে ইমামও রয়েছেন।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলাকারীরা ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে।

ইব্রাহিম আলটিন নামে এক বাসিন্দা এএফপি’কে বলেন, ইমাম যখন খুতবার পাঠ করছিলেন এসময় বন্দুকধারীরা হামলা চালায় এবং ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করে।

The post নাইজেরিয়ায় জুমার জামাতে হামলা, নিহত ৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/

No comments:

Post a Comment