Sunday, November 22, 2020

আলেমের সঙ্গে ঘর বাঁধলেন সানা খান

আন্তর্জাতিক ডেস্ক:

বলিউডে অভিনয় ছাড়ার পর এবার তিনি বিয়ে করলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে। সানা খান ও মুফতি আনাসের বিয়ে পড়িয়েছেন তাবলীগ জামাতের মুরব্বী মাওলানা আহমদ লাট সাহেব। এসময় উপস্থিত ছিলেন প্রখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী। খবর ভারতীয় সংবাদ মাধ্যম মিল্লাত টাইমস।

শুক্রবার একেবারেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুরাটে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন সানা খান। বিয়ের অনুষ্ঠানে সানাকে সাদা গাউন, সঙ্গে হিজাব পরে থাকতে দেখা গেছে। আর মাওলানা মুফতি আনাসকে সাদা কুর্তা-পাজামা পরে থাকতে দেখা গিয়েছে। জানা গেছে, সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন ব্যবসায়ী আলেম।

এর আগে গত অক্টোবরে বিনোদন দুনিয়া ছাড়ার কথা জানিয়ে সানা খান তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। মানবতার সেবা করতে এবং স্রষ্টার আদেশ অনুসরণ করতে এই তারকা জীবন ছেড়ে আমি চিরদিনের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, ‌’‌সবাইকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন। এখন থেকে শোবিজের কোনো কাজের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না।’

The post আলেমের সঙ্গে ঘর বাঁধলেন সানা খান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%98%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b8/

No comments:

Post a Comment