ফাতেহ ডেস্ক:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্ত থেকে জহুরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার রাতে দক্ষিণ বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায়।
আটক জহুরুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বরের ছেলে। মইদাম মহাবিদ্যালয়ের কেরানি হিসেবে কাজ করতেন তিনি।
বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার রাতে জহুরুল সীমান্তে অনুপ্রবেশ করলে দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়। তাকে ভারতের স্থানীয় থানায় হস্তান্তর করা হতে পারে।
বিজিবি-২২ কুড়িগ্রাম ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ঘটনাটি ভারতের ভেতরে ঘটেছে। ওই বাংলাদেশি ব্যক্তি গরু চোরাচালানের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে বিএসএফ আমাদের সাথে যোগাযোগ করেনি। তারা তাদের আইনি পদক্ষেপ নেবে হয়তো। তবে আমরা যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছি।
The post এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/
No comments:
Post a Comment