আন্তর্জতিক ডেস্ক:
ট্রাম্প এখনও বাইডেনকে বিজয়ী হওয়ার স্বীকৃতি দেননি। তাই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এখনও অভিনন্দন জানাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন বিজয়ী হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া। খবর ব্লুমব্লার্গের।
রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন বলেছেন, ট্রাম্প এখনও বাইডেনকে বিজয়ী হওয়ার স্বীকৃতি দেননি। বিরোধীরা তার জয়ের ব্যাপারে বৈধতা না দেয় আমরা এখনও প্রস্তুত নই। বিরোধীপক্ষ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি, তার জয়ের বিষয়টি স্বীকার করেনি।
পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা রয়েছে এমন যে কারো সাথে আমরা কাজ করবো। কিন্তু সেই বিশ্বাস কেবল এমন প্রার্থীর ওপরই রাখা যায় যার বিজয় বিরোধী পক্ষ দ্বারা স্বীকৃত হয়েছে অথবা নির্বাচনের ফলাফল বৈধ এবং আইনী উপায়ে নিশ্চিত হওয়ার পর। বাইডেনকে অভিনন্দন না জানানোর সিদ্ধান্তটি একটি ‘আনুষ্ঠানিকতা’, এর পেছনে অন্য কোন ‘সুপ্ত’ উদ্দেশ্য নেই।
উল্লেখ্য, ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক তাকে অভিনন্দন জানিয়েছিলেন পুতিন।
The post ট্রাম্প বাইডেনকে স্বীকৃতি না দেয়ায় পুতিনও দেননি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4/
No comments:
Post a Comment