Monday, December 21, 2020

অনুমোদন পেল আরো তিন পাবলিক বিশ্ববিদ্যালয়

ফাতেহ ডেস্ক:

অনুমোদন পেল ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০’। গতকাল সোমবার মন্ত্রিসভায় এই অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া দেশে আরো তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়গুলো হলো নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তিন বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রণয়ন করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

The post অনুমোদন পেল আরো তিন পাবলিক বিশ্ববিদ্যালয় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%bf/

No comments:

Post a Comment