আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন , ইজরাইলের শীর্ষস্থানীয় লোকদের সঙ্গে আমাদের সমস্যা। তাদের সঙ্গে কোনো ইস্যু না থাকলে আমাদের সঙ্গে তাদের (ইজরাইলের) সম্পর্ক অন্যরকম হতে পারত। ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের নীতিমালা আমাদের কাছে অগ্রহণযোগ্য।
শুক্রবার ইস্তান্বুলে জুমআর নামাজের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান এসব কথা বলেন। খবর মিডলইস্ট আই ও ডেইলি সাবাহর।
ইজরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে এরদোগান বলেন, আমরা আমাদের সম্পর্কগুলো আরেকটু ভালো অবস্থানে নিতে চাই।
ইজরাইলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গত সপ্তাহে এরদোগানকে ফোন করে ইজরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে কথা বলেন। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহান বেইরামুভ ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে একই বিষয়ে কথা বলেন। আজারবাইজান চায়, ইসরাইল ও তুরস্ক তাদের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করুক।
প্রসঙ্গত, ২০১০ সালের মাভি মারমারা সংকটের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। তখন তুরস্কের একটি জাহাজ বহর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাহায্য পৌঁছাতে গেলে ইসরাইল সেখানে হামলা চালায়। এতে ১০ ত্রাণকর্মী নিহত হন। এই হামলার পর তৎকালীন তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান বলেন, এই নির্বিচার হত্যাকাণ্ডের জন্য ইজরাইলকে শাস্তি পেতে হবে। পরে ইজরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তুরস্কের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ওই ঘটনার জন্য তিনি ক্ষতিপূরণ বাবদ ২০ মিলিয়ন ডলার পরিশোধ করেন। পরে তুরস্ক-ইজরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়।
২০১৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটির প্রধানমন্ত্রীরা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া এগিয়ে নিতে রাজি হন।
২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরাইলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিলে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ৬২ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। ওই হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইজরাইলের রাষ্ট্রদূত ইতান নাভেহকে বহিষ্কার করে তুরস্ক। পাল্টা ব্যবস্থা হিসেবে ইজরাইলও তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।
The post ইজরাইলের সঙ্গে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিলেন এরদোগান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8/
No comments:
Post a Comment