ফাতেহ ডেস্ক:
হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে ঘুমিয়ে থাকা পুরনো মামলাগুলো আবার সচল করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে তদন্তের পর অভিযোগপত্র দিতে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। আর ওইসব মামলায় যেসব আসামি জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছে তাদের তালিকা করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, হেফাজতের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করা হবে। এজন্য পুলিশ কাজ করছে। তদন্ত শেষ করেই অভিযোগপত্র দেওয়া হবে সংশ্লিষ্ট আদালতে। তাছাড়া আদালতে বিচারাধীন মামলাগুলোর বিচার প্রক্রিয়া খুব শিগগির শেষ হবে বলে আশা করছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর সরকারের হাইকমান্ড নড়েচড়ে বসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল রবিবার বিশেষ বৈঠক করেছেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে ঝুলে থাকা মামলাগুলো আবার সচল করা হবে।
উল্লেখ্য, সাত বছর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে বিরুদ্ধে ৮৩টি মামলা করা হয়। ওইসব মামলায় ৩ হাজার ৪১৬ জনের নামসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয়।
The post হেফাজত নেতাদের মামলাগুলো দ্রুত তদন্ত করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/
No comments:
Post a Comment