Wednesday, December 23, 2020

ইজরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রে পুরস্কৃত সাতজন

আন্তর্জাতিক ডেস্ক:

ইজরাইলের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক চুক্তি হওয়ায় মার্কিন প্রশাসন খুশি হয়ে সাতজনকে জাতীয় নিরাপত্তা অ্যাওয়ার্ড দিয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন। খবর খালিজ টাইমস।

খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন রাকোলতা জাতীয় নিরাপত্তা অ্যাওয়ার্ড পেয়েছেন। আমিরাতের সঙ্গে ইইজরাইলের সম্পর্ক চুক্তিতে মধ্যস্থতা করে তিনি ওই অ্যাওয়ার্ড পান। ইজরাইলের সঙ্গে আরববিশ্বের চার দেশের সম্পর্ক গড়ে দেওয়ার জন্য আরো পুরস্কার পেয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন এমনুচিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন, জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার, মধ্যপ্রাচ্যের দূত আভি বারকোউইটজ, ইজরাইলে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর ডেভিড ফ্রাইডম্যান।

গত চার মাসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে সম্পর্ক গড়েছে ইজরাইল। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করছেন, সামনের বছরের ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে আরো অন্তত একটি দেশের সঙ্গে ইজরাইলের চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছেন।

 

The post ইজরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রে পুরস্কৃত সাতজন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a4/

No comments:

Post a Comment