ফাতেহ ডেস্ক:
‘মহান বিজয় দিবস ২০২০’ উদযাপন উপলক্ষে ১৩ ডিসেম্বর (রোববার) থেকে ১৫ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে।
শনিবার এক তথ্যবিবরণীতে এ ঘোষণা করা হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়াও ১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
The post ১৩-১৫ ডিসেম্বর স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a7%e0%a7%a9-%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a7/
No comments:
Post a Comment