Sunday, December 13, 2020

বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন আল্লামা নাজমুল হাসান

ফাতেহ ডেস্ক:

আল্লামা কাসেমীর ইন্তেকালে বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক নায়েবে মুহতামিম আল্লামা নাজমুল হাসান। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন করা হয়।

গতকাল (১৩ ডিসেম্বর) রবিবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বারিধারায় অনুষ্ঠিত হয়েছে এক খাছ বৈঠক। বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় বাইতুল মুকাররমে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের পূর্বে পাঁচজন কথা বলার সিদ্ধান্ত হয়। জমিয়ত এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা জিয়াউদ্দিন। হেফাজতের পক্ষ থেকে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। বেফাকের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান।

বারিধারা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামীম নাজমুল হাসান। আল্লামা কাসেমী রহ. এর পরিবারের পক্ষ থেকে ছোটভাই আল্লামা আবদুল কুদ্দুস।

এছাড়া জানাজার নামাজ পড়াবেন তার ছোটো ছেলে মুফতি জাবের কাসেমী। বায়তুল মোকাররম মসজিদের মাইক ছাড়াও নিজস্ব আরো মাইক ব্যবহারের সিদ্ধান্ত হয়।

The post বারিধারা মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন আল্লামা নাজমুল হাসান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/

No comments:

Post a Comment