Sunday, December 20, 2020

নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

ফাতেহ ডেস্ক:

ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মামলা করা হয়েছে।

ফেসবুক লাইভে নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে আদালতে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।

রবিবার (২০ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি আমলে নিয়ে পরবর্তিতে আদেশের জন্য অপেক্ষায় রয়েছে।

এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। সেখানে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন মামলার বাদি রবিউল হোসেন রুবেল।

মামলা সূত্রে জানা যায়, নুরুল হক নুর সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করে, মানুষকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’ এবং ছাত্রলীগ নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন।

মামলার আইনজীবী একরাম হোসেন ডালিম এ বিষয়ে বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতের হাকিম আয়েশা বেগম মামলাটি শুনানি করবেন। আমরা শুনানির অপেক্ষায় রয়েছি।”

The post নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%ac/

No comments:

Post a Comment