Sunday, December 6, 2020

ভাস্কর্যবিরোধী বক্তব্য; ৩ জনের বিরুদ্ধে মামলা

ফাতেহ ডেস্ক:

ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

আজ সোমবার (০৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বেলা ১১টার দিকে মামলা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিম। এর প্রতিবাদে সারাদেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ।

The post ভাস্কর্যবিরোধী বক্তব্য; ৩ জনের বিরুদ্ধে মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment