Tuesday, December 22, 2020

ঢাকায় পা রাখলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু। মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়া থেকে ঢাকায় পৌছান তিনি। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া ঢাকার তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন চাভুসুগ্লু। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

The post ঢাকায় পা রাখলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment