Saturday, December 19, 2020

হাইয়াতুল উলইয়ার পরীক্ষায় প্রথম হলেন হাটহাজারীর শরীফ মুহা. ইসমাইল

ফাতেহ ডেস্ক:

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম হয়েছেন হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলামের শিক্ষার্থী শরীফ মুহা. ইসমাইল। প্রাপ্ত নাম্বার ৯২৪।

পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া মাদরাসার শিক্ষার্থী সাকের উল্লাহ। তার প্রাপ্ত নাম্বার ৯২১। আর তৃতীয় হয়েছেন আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম কারবালা মাদরাসা, নিশিন্দারা বগুড়া মাদরাসার জোবায়ের আহমদ। তার প্রাপ্ত নাম্বার ৯১৯।

আজ শনিবার ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পরীক্ষার গড় পাসের হার ৭২.৬৫। ছাত্রদের পাশের হার ৮২.১০ আর ছাত্রীদের পাশের হার ৫৭.২১।

মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

The post হাইয়াতুল উলইয়ার পরীক্ষায় প্রথম হলেন হাটহাজারীর শরীফ মুহা. ইসমাইল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f/

No comments:

Post a Comment