Sunday, December 20, 2020

ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ আসামিরা ৩ দিনের রিমান্ডে

ফাতেহ ডেস্ক:

কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসসহ তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২১ ডিসেম্বর) তিন আসামিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

যে তিন আসামির রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাঁরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রায়ডাঙা গ্রামের মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), তাঁর সহযোগী কয়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ও একই উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়ার নাজিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০)।

গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার কয়া কলেজের সামনে স্থাপিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটে। ওই ঘটনায় পরের দিন শুক্রবার বিকেলে কয়া কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

ওইদিন সকালে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষের সঙ্গে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে আনিসকে গ্রেপ্তার করে পুলিশ। আনিসের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে অন্য দুজনকেও গ্রেপ্তার করা হয়।

The post ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ আসামিরা ৩ দিনের রিমান্ডে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8/

No comments:

Post a Comment