Thursday, December 24, 2020

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

ফাতেহ ডেস্ক:

সরকার তিনটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। সেগুলো হলো- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়। এ ছাড়াও ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনে নতুন একজন সদস্য (সচিব) নিয়োগ দেওয়া হয়েছে।

পাঁচ জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক আদেশে এ কথা জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন। আগামী ৩০ ডিসেম্বর পিআরএলে যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন। আগামী ৫ জানুয়ারি শেষ হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে মো. মহিবুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ।

ভূমি মন্ত্রণালয়ের সচিব হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

অন্যদিকে, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাসকে। এ ছাড়া সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল।

The post তিন মন্ত্রণালয়ে নতুন সচিব appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf/

No comments:

Post a Comment