আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের এক শেখ এমন এক ইজরাইলি ফুটবল ক্লাবের অর্ধেকটা মালিকানা কিনে নিয়েছেন, যে ক্লাবটির দীর্ঘ আরব-বিদ্বেষের ইতিহাস রয়েছে। বেইতার জেরুসালেম নামের এই ক্লাবটিতে আগামী ১০ বছরে ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন শেখ হামাদ বিন খলিফা আল নাহিয়ান। খবর বিবিসি।
ইজরাইলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব বেইতার জেরুসালেম। যারা ছয়বার ইজরাইলের প্রিমিয়ার লিগে জয় পেয়েছে। ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহু এই ক্লাবটির সমর্থক।
ক্লাবটির স্টেডিয়ামে ‘আরবদের মৃত্যু’ এমন শ্লোগান শোনা যেত নিয়মিত। ক্লাবটির মালিকরা কখনোই আরব বা মুসলিম ফুটবলার কিনতেন না। ২০১৩ সালে দুজন চেচেন মুসলিম ফুটবলার কেনার পর, এই ক্লাবটির অফিস জ্বালিয়ে দেয়া হয়। লা ফ্যামিলিয়ার দুজন সদস্যকে আগুন জ্বালানোর জন্য গ্রেফতার করা হয়। ক্লাবটির বর্তমান মালিক ইজরাইলের প্রযুক্তি উদ্যোক্তা মোশে হোগেগ।
উল্লেখ্য, ঠিক তিন মাস আগে আরব আমিরাত প্রথম উপসাগরীয় আরব দেশ হিসেবে ইজরাইলের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আনতে পদক্ষেপ নেয়। ইজরাইল, আরব আমিরাত এবং বাহরাইন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের তত্ত্বাবধায়নে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে চুক্তি সই করেন।
The post আরব বিদ্বেষী ইজরাইলি ফুটবল ক্লাবে আমিরাতি শেখের বিনিয়োগ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a7%80-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f/
No comments:
Post a Comment