Wednesday, December 16, 2020

বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে কুরআন খতম ও মাহফিল অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক:

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে আজ দুপুর ১২ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআনখানি, আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুরআনখানি শেষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচ.ডি.।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা কাফিলুদ্দীন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

অন্যদিকে আজ দুপুর ১.৩০ টায় (বাদ যোহর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া মুনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

The post বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে কুরআন খতম ও মাহফিল অনুষ্ঠিত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2/

No comments:

Post a Comment