আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের সরকারি বাহিনীর হামলায় দেশটির কান্দাহার ও গজনি প্রদেশে গত ২৪ ঘণ্টায় ৮৩ তালেবান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। দেশটির সেনাবাহিনীর বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে আফগানিস্তান টাইমস।
আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত চার দিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়।
রোববার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে গত তিন দিনের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৬৩ তালেবান নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।
The post আফগান বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৩ তালেবান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98/
No comments:
Post a Comment