Friday, December 11, 2020

উইঘুর মুসলিমদের সমর্থনে হুয়াওয়ের স্পনসরশিপ বাতিল করলেন গ্রিজম্যান

আন্তর্জতিক ডেস্ক:

সংখ্যালঘু উইঘুর মুসলমানদের পক্ষে জোরালো অবস্থান নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আঁতোয়া গ্রিজম্যান। শুধু তাই নয়; উইঘুরদের দমনপীড়নে সহযোগিতার অভিযোগ এনে চীনের তথ্যপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন ২৯ বছর বয়সী এ তারকা। বৃহস্পতিবার হুয়াওয়ের সঙ্গে করা স্পনসরশিপ চুক্তি বাতিল করেছেন গ্রিজম্যান।

নিজের ইনস্টাগ্রামে বার্সেলোনার এ ফরোয়ার্ড লেখেন– ‘মুখ দেখেই উইঘুরদের চেনা যায় চীন সরকারকে এমন সফটওয়্যার তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে। সফটওয়্যারটির নাম উইঘুর অ্যালার্ট রাখা হয়েছে। বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিকভাবে হুয়াওয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানছি।’

গ্রিজমান আরও লিখেছেন– ‘আমি চাই হুয়াওয়ে তাদের ওপর আনা এই অভিযোগ খণ্ডন করুক। শুধু তাই নয়; এই গণদমননীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ুক। তারা নিজেদের প্রভাব খাটিয়ে মানবতা ও নারী অধিকারের উন্নতিতে সাহায্য করুক।’

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইপিভিএমের এক জার্নালে প্রকাশ হয়, উইঘুরদের মুখ দেখে চিনতে একটি সফটওয়্যার তৈরির কাজে চীন সরকারকে সাহায্য করছে হুয়াওয়ে। এই সফটওয়্যারে সহায়তায় উইঘুরদের সহজেই চিহ্নিত করতে পারবে চীনের পুলিশ বিভাগ এবং উইঘুরদের দমনপীড়নে আরও সক্রিয় হয়ে উঠবে তারা।

আইপিভিএমের সেই প্রতিবেদন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর বৃহস্পতিবার হুয়াওয়ের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।

তথ্যসূত্র: আলজাজিরা ও গার্ডিয়ান

The post উইঘুর মুসলিমদের সমর্থনে হুয়াওয়ের স্পনসরশিপ বাতিল করলেন গ্রিজম্যান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%87%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a7%87-2/

No comments:

Post a Comment