Friday, December 25, 2020

আফগানিস্তানে ভাইসহ নারী মানবাধিকার কর্মীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে নারী মানবাধিকার কর্মী ফারেস্তা কুহিস্তানি ও তার ভাইকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দেশটির রাজধানীর উত্তরে কাপিসা প্রদেশের কহিস্তান জেলায় তাদের হত্যা করা হয়। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কাশিসা প্রদেশের কোহিস্তান জেলায় মোটরসাইকেলে অজ্ঞাত বন্দুকধারীরা ফারেস্তা কুহিস্তানি ও তার ভাইকে হত্যা করেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যার পর পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি। এ নিয়ে চলতি বছর সন্ত্রাসী হামলায় দেশটিতে ২৩ জন মানবাধিকার কর্মী প্রাণ হারালেন।

জেলার গভর্নর হামজা খান গণমাধ্যমকে বলেন, ফারেস্তা কুহিস্তানিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করলে সঙ্গে থাকা তার ছোট ভাইও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরে দেহ-এ নূর এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

The post আফগানিস্তানে ভাইসহ নারী মানবাধিকার কর্মীকে হত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/69287-2/

No comments:

Post a Comment