আন্তর্জাতিক ডেস্ক:
দল ঘোষণার পরে প্রথম জনসভায় ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকী বলেছেন, ধর্মের নামে বিভাজন তৈরি করে বিজেপি বিপজ্জনক রাজনীতি করছে। আবার বিজেপিকে জমি পেতে সাহায্য করেছে তৃণমূলের কাজকর্ম।
অশোকনগরের হিজলিয়া মোড় এলাকায় রবিবার ‘দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের যুক্ত মঞ্চ’-এর ব্যানারের সভায় তিনি এ কথা বলেন। খবর আনন্দবাজার।
কয়েক দিন আগে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) নামে নতুন দলের ঘোষণা করেছেন আব্বাস।
অশোকনগরে এ দিনের সভার আয়োজন করতে তাঁদের বাধা দেওয়া হয়েছে, সমর্থকদের উপরে অত্যাচার করা হয়েছে বলে তাঁর অভিযোগ। শাসক দলের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘আমি চ্যালেঞ্জ করছি, গণতান্ত্রিক ভাবে আসুন। যদি কাজ করে থাক, উন্নয়ন করে থাক, তা হলে ভয় করছ কেন!’
বিধানসভা ভোটে কটা আসনে তাঁরা প্রার্থী দিতে চান, সেই প্রশ্নে প্রকাশ্যে স্পষ্ট কিছু বলেননি আব্বাস। প্রশ্নের জবাবে তাঁর মন্তব্য, ‘কত আসনে আমরা প্রার্থী দেব, তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। সমস্ত ধর্মের মানুষ আমাদের সঙ্গে এগিয়ে আসছেন।’
শীঘ্রই তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন বলে জানিয়েছেন আব্বাস। তাঁর মন্তব্য, ‘কাদের সঙ্গে জোট হবে, ফ্রন্ট ঘোষণার সময়েই তা দেখা যাবে।’
The post ধর্মের নামে বিজেপি বিপজ্জনক রাজনীতি করছে: পিরজাদা আব্বাস appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%8d/
No comments:
Post a Comment