Saturday, January 2, 2021

ইজরাইল বিরোধী সংগ্রামে গতি আনতে এক হচ্ছে ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইজরাইলের বিরুদ্ধে চলমান সংগ্রামে সফলতা আনতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবারও জাতীয় সংলাপ শুরুর প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। খবর ইরনার।

তিনি জানিয়েছেন, ফাতাহ আন্দোলনসহ কয়েকটি সংগঠনের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গন থেকে যোগাযোগ করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়া জোরালোভাবে ফিলিস্তিনের বিভিন্ন দল-উপদলের মধ্যে মতভেদ ভুলে যুক্তরাষ্ট্র, ইজরাইল এবং বিশ্বাসঘাতক আরব দেশগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

The post ইজরাইল বিরোধী সংগ্রামে গতি আনতে এক হচ্ছে ফিলিস্তিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%97/

No comments:

Post a Comment