Sunday, January 3, 2021

এমসি কলেজে ধর্ষণ মামলার অভিযোগ গঠন ১০ জানুয়ারি

ফাতেহ ডেস্ক:

সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের ওপর নারাজি প্রদানে বাদী পক্ষকে এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত। মামলার অভিযোগ গঠনের জন্য ১০ জানুয়ারি সময় নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৩ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক আসামিদের উপস্থিতিতে এ তারিখ নির্ধারণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশেদা সাইদা খানম জানান, মামলার বাদীপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচার কাজ শুরু হবে।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। পরে শাহপরান থানা পুলিশ ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে।

রবিবার শুনানি শেষে বাদী পক্ষকে নারাজির সময় দেওয়া হয়। এদিকে একই মামলায় আদালতে জামিন চাইলে আসামি শাহ মাহবুবুর রহমান রনির আবেদন নামঞ্জুর করেন বিচারক।

The post এমসি কলেজে ধর্ষণ মামলার অভিযোগ গঠন ১০ জানুয়ারি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85/

No comments:

Post a Comment