Sunday, January 24, 2021

রংপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাতেহ ডেস্ক:
 
রংপুরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় দেন।

২০০৯ সালের ১০ই মার্চ, ওই শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় আইনুল। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে, আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন বিচারক।

The post রংপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87/

No comments:

Post a Comment